শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহীতে শহীদ ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মো: সাকিবুল ইসলাম   |   শনিবার, ২৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহীতে শহীদ ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলনে আওয়ামী লীগ ও পুলিশের সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া পরিবার এবং আহতদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় রাজশাহীতে এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম রবি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জনাব মি: সাইমন, সনি র্যাংস-এর উপদেষ্টা মাইনুল ইসলাম মিন্টু, যুগ্ম-আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল মোঃ মাসুদুল হক মৃধা মমিন,সদস্য, রাজশাহী মহানগর যুবদল, ইঞ্জি. আরাফুজ্জামান সোহেল, সদস্য, রাজশাহী মহানগর যুবদল, মজিবুল হক মিলন, সদস্য, রাজশাহী মহানগর যুবদল,শাহীন আক্তার সাঈদ,সুব্রত রায়,মমিনুল ইসলাম মিলু, আহ্বায়ক, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দল,নুরুন্নবী মুক্তা, সদস্য রাজশাহী মহানগর যুবদল, নাফিজ ইমতিয়াজ ড্যানি,নাজমুল সাকিব নাঈম। এছাড়াও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ তপন, আহ্বায়ক, চন্দ্রিমা থানা ছাত্রদল, এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থান চলাকালীন হামলায় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং আহতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com