সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি: | রবিবার, ৩০ মার্চ ২০২৫ | প্রিন্ট | ১২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
রায়পুরা উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির সনি।এক শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পালনের আহবান জানান।
রবিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির সনি বলেন,
‘এক মাস পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। রায়পুরাবাসী তথা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরাসহ জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে আমি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।’
ঈদ শুভেচ্ছা বার্তায় সনি বলেন, ‘সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নাজুক। দেশও একটি পরিবর্তিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন সময় সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’ তিনি সবাইকে দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে একটি সমতার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার আহবান জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com