শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁদরাতে টমটম পার্কিং নিয়ে সংঘর্ষ, শ্রীমঙ্গলে বিএনপি নেতাসহ আটক ১৪

(মৌলভীবাজার) প্রতিনিধি:   |   সোমবার, ৩১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁদরাতে টমটম পার্কিং নিয়ে সংঘর্ষ, শ্রীমঙ্গলে বিএনপি নেতাসহ আটক ১৪
১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঁদরাতে টমটম পাকিং নিয়ে সাবেক মেয়র মহসিন মধুর সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীমঙ্গলের সাবেক মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ আটক ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৩১ মার্চ) রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকার এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। জানা যায়, গদার বাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং নিয়ে মধু গ্রুপ ও পশ্চিম ভাড়াউড়া গ্ৰামবাসীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় পুলিশ পরিস্থিতি টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

পরে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাঠে আটকে পড়া সাধারণ মানুষ নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বেশকয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়। শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারে হামলার ঘটনায় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কিছু টমটমসহ গাড়ি ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ ও যৌথবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে যৌথবাহিনীর অভিযানে সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com