শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সতী গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে ৬০ লক্ষ টাকার হাওর উন্নয়ন প্রকল্পে নজর কাড়ছে উপজেলা বাসীর

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শনিবার, ০৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সতী গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে ৬০ লক্ষ টাকার হাওর উন্নয়ন প্রকল্পে নজর কাড়ছে উপজেলা বাসীর
১৪

হাওর বাওর বেষ্টিত চির সবুজের গ্রাম সতী, এ গ্রামের প্রধান অর্থনীতি কৃষি। বোরো ধানের সোনালী ফসল এ গ্রামের মানুষ কে সুখ, শান্তি আর সমৃদ্ধি। গ্রামটির অবস্থা গোয়াইনঘাট উপজেলা সদর থেকে দুই কিলোমিটার পশ্চিমে, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের অধিভুক্ত একটি গ্রাম সতী। রাস্তাঘাট, শিক্ষা দীক্ষায় এ গ্রামটি এগিয়ে যাচ্ছে আনুপাতিক হারে। নেই ইউপি চেয়ারম্যান, প্রশাসক দিয়ে চলছে নাগরিক সেবা। এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সতী গ্রামবাসী, নিজস্ব অর্থায়নে ৬ কিলোমিটার ব্যয়ে একটি খাল খনন ও খালের দুই পাড়ে দুটি রাস্তার মধ্য দিয়ে হাওরের সাথে গ্রামের যোগাযোগ স্থাপিত হয়েছে।একই সাথে নৌকা ও গাড়ি দিয়ে যাওয়া যাবে হাওরে। এতে করে সহজে ধান ঘরে তোলা সম্ভব হবে।

গ্রামের মানুষের দাবি এই প্রকল্পের মাধ্যমে কমপক্ষে একই সাথে ২০ টি সেবা পাওয়া যাবে। খালের দুই পাড়ে গাছ গাছালির মাধ্যম সবুজের সমারুহ গ্রামটিকে করবে দৃষ্টিনন্দন, পানিতে মাছ চাষ, বোরু ধানের পানি সেচ, হাওরের মাঠে গরু চরানো, বন্যার পানি প্রবাহ, বন্যা রোধ, পর্যটন বোর্ডের আওতায় ওয়াকওয়ে, সহ নানাবিধ সুবিধা পাবে গ্রামের মানুষ। সুবিধা পাচ্ছে আশপাশের মৌজার লোকজন এতে করে মিটবে ফসলের চাহিদা, কৃষক গোয়াল ভরে তোলবে ধান, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। গ্রামবাসীর দাবি সরকারী অর্থায়নে রাস্তাটি আরসিসি ঢালাই প্রয়োজন বৃক্ষ রুপন করতে সরকারের সহযোগিতা প্রয়োজন,

এছাড়াও একটি যাত্রী ছাউনি, বজ্রপাত নিরোধক মর্টারশেল, কৃষি ছাউনী সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহব্বান তাদের। অপরদিকে অধ্য শনিবার দুপুর ১২ ঘঠিকার সময় স্থানীয় খাল সংলগ্ন রাস্তায় এক মতবিনিময় সভা করেছে গ্রামবাসী এতে অংশ নেন বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোটারীয়ান এম এ রহিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমদ গ্রামের বিশিষ্ট মুরব্বি ইউসুফ আলী, আং মুতলিব, মৌলানা বদরুজ্জামান, পরিতোষ চন্দ্র দেব, সিরাজ উদ্দিন, আফতাব উদ্দিন, শুক্কুর আলী, নুরুল আমিন হেলালী, আলা উদ্দিন, পাবেল আহমদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com