শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

আনোয়ার হোসেন   |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল
১৩

ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলার সর্বস্তরের সাধারণ জনতার উদ্যোগে ৭ এপ্রিল সোমবার দুপুরে জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকা ও কাচারী বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে তারা ইসরায়েলের সব ধরণের পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেয়। অবিলম্বে গাজায় হামলা জরুরীভাবে বন্ধে জাতিসংঘসহ সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানানো হয়।

এর আগে সকালে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে জেলার সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌরপার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম বিক্ষোভকারীদের আশ্বাস প্রদান করলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com