মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ৬১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ইং ১২/০৪/২৫ বিকালে চৌগাছা থানা পুলিশের এসআই মোঃ মেহেদী হাসান মারুফ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন নারায়নপুর ইউনিয়নের কিসমত খানপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী তার ড্রাগন ক্ষেতের মধ্যে মাদকদ্রব্য গাঁজার চাষ করেছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই মেহেদীর নেতৃত্বে টিমটি উক্ত স্থানে পৌঁছে গাঁজা চাষী মোঃ রিয়াজ উদ্দিন (৪০), গ্ৰেফতার করে এবং ড্রাগন ক্ষেত থেকে দুইটি তাজা গাঁজার গাছ উদ্ধার করে। পরবর্তীতে জানা যায় গ্ৰেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এসংক্রান্তে চৌগাছা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আসামির নাম ও ঠিকানাঃ
মোঃ রিয়াজ উদ্দিন, পিতা-মোঃ আজগর আলী, সাং-কেসমত খানপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com