শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরের যোগীদারা খালটি কচুরিপানার দখলে!

শফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরের যোগীদারা খালটি কচুরিপানার দখলে!
১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দোলাবাড়ি-ইব্রাহিমপুর ব্রিজ হইতে কালীপুরা হয়ে দড়ি শ্রীরামপুরে এসে যমুনা নামের খালটির সাথে যে খালটি মিলিত হয়েছে, তার নাম যোগীদারা খাল। এ খাল এককালে ছিল প্রবল খড় স্রোতা। আর এর প্রবাহিত স্রোতের কারণে দোলাবাড়ী, ইব্রাহিমপুর, কালিপুরা, দড়িশ্রীরামপুর গ্রামের অনেক পরিবারের সদস্যরা খরজাল, কুনিজাল, ধর্মজাল, খেওয়াজাল, বেরজাল ইত্যাদি দিয়ে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করত। কালের বিবর্তনে আজ সেই যোগীদারা খালটি এখন প্রায় মরা খালে পরিনত হয়েছে।

নদী অব্যবস্থাপনা ও নদী শাসনের অভাব, মানুষের দখল দারিত্ব ও কচুরিপানা দখল করে রেখেছে খালটিকে। আশেপাশের খাল গুলি ও বুড়ি নদীর পানির প্রবাহের গতি কমে আসায় এ খালের দখল নিয়েছে কচুরিপানা। এভাবে কয়েক বছর চলতে থাকলে ঐতিহ্যবাহী খালটি ভরাট হয়ে চলে যাবে ভূমিদস্যুদের দখলে। এখনই যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আশে পাশের আবাদি কৃষি জমিতে জলাদ্ধতার সৃষ্টি হবে। ফসলী জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে না তখন কৃষিতেও দেখা দেবে বিপর্যয়, এক দিন হয়তো এর ফলে এলাকাবাসীকে অনেক বড় মাশুল দিতে হতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com