মনিরুজ্জামান তুহিন ইসলামী | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ একাধিক বিভাগে রাত ৮টার পর ল্যাব ব্যবহার বন্ধের অভিযোগ উঠেছে। এতে গবেষণা, প্রজেক্ট’সহ পড়াশোনার কাজে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে তেমনি দেশের উন্নয়নের পথে চরম ক্ষতিসাধন ঘটছে বলে শিক্ষার্থীরা বলে মনে করছেন। শনিবার (১৮ এপ্রিল) সায়েন্স ক্লাবের সভাপতি ইজমাতুল ফেরদৌস ও সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা সাক্ষরিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “বিভিন্ন বিভাগের ল্যাব আধুনিক যন্ত্রপাতি ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার ইত্যাদি সুবিধাসহ সার্বক্ষণিক (২৪/৭) ব্যবহারের জন্য নির্ধারিত।
শিক্ষার্থীরা বিভিন্ন স্লট অনুযায়ী সারা দিন-রাত এসব ল্যাবে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে থাকেন। কিন্তু সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ হতে উপর মহলের নির্দেশ আছে মর্মে রাত ৮টার পর এসব বিভাগের ল্যাবে শিক্ষার্থীদের কাজ করতে বাধা প্রদান করা হচ্ছে। এমনকি বিভাগীয় প্রধান ও শিক্ষকদের অনুমতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ শুধু নিয়মের অপপ্রয়োগ নয়, বরং এটি শিক্ষার্থীদের স্বপ্ন ও গবেষণাকেন্দ্রিক প্রয়াসে সরাসরি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।” এবিষয়ে সমালোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “এক দিকে প্রশাসন চাই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের হবে।
অথচ এখনো একাডেমিক ক্যালেন্ডার তৈরী করতে পারেননি, সারারাত লাইব্রেরি খোলা রাখার কথা বলে হল বন্ধ রাখতে চায়, ল্যাব ব্যবহার না করেই আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে চায়। বছরের বেশিরভাগ সময়ই ক্যাম্পাস বন্ধ তাকে সেটার কোনো সমাধান দিতে পারেননি।” বিবৃতিতে আরো বলা হয় “ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এসব অযৌক্তিক বাধার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সাম্প্রতিক এসকল ঘটনা ক্যাম্পাসের ইতিবাচক দৃষ্টান্তের সাথে সাংঘর্ষিক এবং অনাকাঙ্ক্ষি। গবেষণাকাজে নিরবচ্ছিন্ন ল্যাব-ব্যবহার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com