শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রাইম এশিয়ার পারভেজ হত্যাকাণ্ডে দোষীদের বিচার দাবি ইবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রাইম এশিয়ার পারভেজ হত্যাকাণ্ডে দোষীদের বিচার দাবি ইবি শিক্ষার্থীদের
১৯

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার (২১ এপ্রিল) ক্যাম্পাসের ডায়না চত্বরে মানববন্ধন করেন তারা। এসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, সহ-সমন্বয়ক মো. গোলাম রাব্বানীসহ অন্যান্য শিক্ষার্থীরা।

মানবন্ধনে বক্তারা বলেন, “পারভেজকে তুচ্ছ ঘটনা নিয়ে হত্যা করা হয়েছে, ইদানীং দেখা যাচ্ছে দেশে হত্যাকাণ্ড বেড়েই চলেছে কিন্তু বিচার বিলম্বিত হচ্ছে। আমরা দ্রুত পারভেজ হত্যার বিচার চাই।” এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক মো. গোলাম রাব্বানী বলেন, “দেশে প্রতিদিনই হত্যার ঘটনা হচ্ছে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাচ্ছি না, আমরা আনোয়ারের জন্য, আছিয়ার জন্য আজ পারভেজের জন্য মানববন্ধন করছি জানিনা কাল কার জন্য আবার মানববন্ধন করতে হয়। খুনির কোনো দলীয় পরিচয় নাই।”

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন, “১৯ তারিখে সন্ধ্যায় পারভেজ ভাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। দেশে সকল ধর্ম, সংগঠন, দলের হোক না কেন সবার একমাত্র পরিচয় আমরা মানুষ। গত ১৫ বছর ভারতীয় আধিপত্যের অধীনে আমরা তনু, সাগর রুনীসহ কোনো বিচার বহির্ভূত হত্যার বিচার পায়নি। আশা ছিলো জুলাই পরবর্তী সরকার আইনের বাস্তবায়ন করবেন কিন্তু আছিয়া সহ কোনো হত্যার দৃষ্টান্ত বিচার হয়নি, এটা একটা শঙ্কার জায়গা। সিসিটিভি ফুটেজ নির্ণয় করে দেশের সকল বিচার বহির্ভূত হত্যার দৃষ্টান্ত মুলক বিচার করতে হব।” উল্লেখ্য এসময় শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’ প্লাকার্ড দেখা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com