শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের মানববন্ধন

মনিরুজ্জামান তুহিন, ইবি প্রতিনিধি:   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্রদল নেতা পারভেজ হত্যার  প্রতিবাদে ইবি ছাত্রদলের মানববন্ধন
১৪

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা। রবিবার (২১ এপ্রিল) দুপুর দেড়টা নাগাদ ক্যাম্পাসের ডায়না চত্বরে মানববন্ধন করেন তারা। এসময় প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “জুলাই বিল্পব হয়েছিল নিরাপদ দেশ গড়ার, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য কিন্তু সেটা দৃশ্যমান হচ্ছে না। স্বৈরচার হাসিনা আমলের সংস্কৃতি বর্তমানে হতে দেয়া যাবে না। পারভেজ হত্যাকণ্ডের দায়ভার শুধু খুনির নয়, এর দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।” বাংলাদেশ খেলাফল মজলিস ইবি শাখার সভাপতি সাদেক হোসেন বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করে, পারভেজ হত্যায় দোষীদের দ্রুত সময়ে বিচার করতে হবে।

তাছাড়া সকল ইন্ধনদাতা যারা হত্যায়কাণ্ডে সহযোগিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।” ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহেদ আহমেদ বলেন, ” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু কর্মী দ্বারা দিবালোকে পারভেজকে হত্যা করা হয়েছে কিন্তু এখনো তাদের গ্রেপ্তারের করা হয়নি। শুধু হত্যাকারীদের বিচার করলে হবে না তাদের পিছনে কারা আছে সেটাও তদন্ত করে বিচার করতে হবে। ৫ই আগস্ট পরে আমরা বৈষম্যহীন দেশ চেয়েছিলাম কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না।”

এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে আরো বলেন, “আপনারা কৌশলে আওয়ামী লীগের পুনর্বাসন করেতে চেষ্টা করছেন, স্বৈরাচারের দোসর বসুন্ধরা গ্রুপের সাথে লেনদেন করে নিজেদের দল গঠনে ব্যস্ত আছেন। অথচ এসব দোসর আগস্ট পূর্ববর্তী সময়ে খুনি হাসিনার সফর সঙ্গী হয়ে বিদেশ ভ্রমন করত। দেশে বর্তমানে দখলদারিত্বের রাজনীতি চলছে, প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের কথায় চলছে। আমরা কালক্ষেপণ না করে ছাত্রদল নেতা পারভেজ হত্যার অতিদ্রুত বিচার চায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com