শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের হত্যা মামলার ০২ জন আসামী রাজধানীর খিলক্ষেত হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের হত্যা মামলার ০২ জন আসামী রাজধানীর খিলক্ষেত হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার
১৭

ফরিদপুরের হত্যা মামলার ০২ জন আসামী রাজধানীর খিলক্ষেত হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

গত ০২/১১/২০২৪ তারিখ দুপুর অনুমান ১:০০ ঘটিকার সময় মো: নুরুল ইসলাম (৪৮) ও তার বড় ভাই ভিকটিম কবির উদ্দিন (৫০) সহ ফরিদপুরের সদরপুর থানাধীন সাড়ে সাতরশি বাজার থেকে ছাগল ক্রয় করে বাড়িতে আসার পথে মোক্তার হোসেনের দোকানের সামনে তার অটোবাইক ঘোড়ানোর সময় আসামী মোঃ সম্রাট (২৫) এর অটোবাইকের সাথে ধাক্কা লাগে। উক্ত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী সম্রাটসহ তার ভাই সাজিত (২৩) এসে ভিকটিম কবির উদ্দিনকে এলোপাতাড়ি মারধর করে। পরবর্তীতে উক্ত আঘাতের প্রেক্ষিতে গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিকটিম কবির উদ্দিন মৃত্যুবরণ করে। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুরের সদরপুর থানার মামলা নং- ০২, তারিখ- ০৪/১১/২০২৪, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২১/০৪/২৫ তারিখ বিকাল অনুমান ৫.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১ এর সহযোগীতায় ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ সম্রাট (২৫) ও ২। সাজিত (২৩), উভয় পিতা- মফিজ @ শুকুর মিয়া, সাং- গফুর মাতব্বরের ডাঙ্গী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুরদ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com