শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের লোহাগড়ায় সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

উজ্জ্বল রায়   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের লোহাগড়ায় সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
১০

নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত। নড়াইলের লোহাগড়া উপজেলায় সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাসির (৪৮) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এতে সিএনজিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (২৭ এপ্রিল) উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির লোহাগড়ার ইতনা গ্রামের বাসিন্দা। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাসির নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং উভয় যানবাহন জব্দ করে। তুলরামপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) মো. লিয়াকত হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com