মাসুদ রায়হান | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রাম গৃহবধূ সাথী বেগম কে গলা কেটে হত্যার ঘটনায় ২৮ এপ্রিল লাশ ময়না তদন্তের জন্য নিয়ে ঘটনা স্থল ত্যাগ করলে বিক্ষিপ্ত জনতা নিহতের স্বামী মিন্টুর রাইস মিল সহ বসত বাড়ি ভাংচুর করছে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি সাভাবিক রাখতে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে স্থানীয় প্রশাসন। উল্লেখ ২৭ এপ্রিল রাতে উপজেলা খাটুয়াডাঙ্গা গ্রামের জাহাতাফ পুত্র মিন্টুর দ্বিতীয় স্ত্রী সাথী কে গলা কেটে হত্যা করা হয়। সাথী একই উপজেলার কাজিয়াড়া গ্রামের রহিম বক্সের মেয়ে। এঘটনার পর থেকে মিন্টু সহ তার পরিবারের সকল সদস্য পলাতক রয়েছে
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com