শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ 

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৯৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ 
১৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১০০পিস ইয়াবাসহ বাদল আলী (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

আটককৃত বাদল চাঁপাইনবাবগঞ্জ জেলার কাজল কেশর এলাকার ইয়াসিন আলী’র ছেলে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটের মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল ২৮ এপ্রিল বিকাল চারটার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলার ঝিকড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় নাচোল উপজেলার ঝিকড়া বাজার সারের গোডাউনের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে বাদল আলীর কাছ থেকে ১০০পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com