শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঢেউ’র মানববন্ধন

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঢেউ’র মানববন্ধন
১১

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জলাশয় ও শিশু সুরক্ষা সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘ঢেউ’। মঙ্গলবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঢেউ-এর সদস্য সোহেল আহাদের সভাপতিত্বে ও শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিক রুবেলের ওপর সন্ত্রাসী হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আক্রমণ। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যা পৌনে আটটার দিকে বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় দেশ রূপান্তর-এর সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ হামলায় উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা মুখলেছুর রহমান লিটন মুন্সি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাইয়ুম মিয়াসহ ১৩ জন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় মামলা হলেও চার দিন পেরিয়ে গেলেও বিজয়নগর থানা পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহার মোল্লা, কার্যকরী সদস্য শাহজাহান আলম সাজু, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মোশাররফ হোসেন বেলাল, সাংস্কৃতিক সংগঠন জেলা খেলাঘর’-এর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি শাহাদাত হোসেন, উনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুণ অর রশিদ, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি শাহীন মৃধা, বর্তমান সভাপতি অভিজিৎ রায়, সাধারণ সম্পাদক শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আমিনুল ইসলাম আহাদ, সুমন পারভেজ, দুলাল, মাকসুদ, রাফি মনসুর, নাসির, ওসমান ও তারেক প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com