আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে
মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা সরকারি শ্রম কল্যাণ কেন্দ্র ও রংপুর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আকতার। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সহকারী কমিশনার সাব্বির আহমেদের সঞ্চালনায় সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.শরিফুল আলম, রংপুর শ্রম দপ্তরের সহকারি পরিচালক আব্দুল লতিফ সরকার, জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী বিশু, ট্রাক ওট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে।
এছাড়া মে দিবস উপলক্ষে গাইবান্ধার শহরসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com