ভ্রাম্যমাণ প্রতিনিধি: | শুক্রবার, ০২ মে ২০২৫ | প্রিন্ট | ৫৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে
এসএসসি পরীক্ষা হলে বিনানুমতিতে প্রবেশ করে পরীক্ষার্থীদের ভিডিও ধারণ করার সময় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ২ সাংবাদিককে।
ঘটনাটি ঘটেছে গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে।
জানা যায়, গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার এসএসসি/দাখিল পরীক্ষা চলাকালীন সময় সকাল ১১টার দিকে বিনা অনুমতিতে ১৪৪ ধারা অমন্য করে মোবাইল ফোন হাতে নিয়ে লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে প্রবেশ করে জিটিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এম.এ হালিম সহ দৈনিক আমার সংবাদ কুলিয়ারচর প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম। তারা কেন্দ্রে প্রবেশ করে বিভিন্ন হল রুমে গিয়ে পরীক্ষার্থী ও পরীক্ষা হলের পর্যবেক্ষকদের অনুমতি ছাড়া মোবাইল ফোন দিয়ে ভিডিও করা ও ছবি তোলার চেষ্টা করে। সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্ষন্ত পরীক্ষার্থীদের বিরক্ত করতে থাকে তারা।
পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা কেন্দ্র পরিদর্শন করার সময় বিনা অনুমতিতে ওই ইউএনও, কেন্দ্রের ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিবের পরিদর্শন ভিডিও করেন তারা। এসময় কেন্দ্রে ছবি তোলতে ও ভিডিও করতে নিষেধ দেন ইউএনও। কে শুনে কার কথা। তাদের অত্যচারে ওই দিন পরীক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে যায়। এক পর্যায়ে পরীক্ষার হল ছেড়ে অনেকেই বের হয়ে চলে যেতে থাকে। এসময় জিটিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এম.এ হালিম এক প্রকার জোর করেই পরীক্ষার্থীদের ভিডিও করতে থাকে। বাঁধা নিষেধ দেওয়ার পরও তিনি কোন কর্ণপাতই করেনি। পরে উত্তেজিত পরীক্ষার্থীরা ওই সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কিছু উত্তম মাধ্যম দেয়। পরে সংবাদ পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে এলে ওই দুই সাংবাদিককে পুলিশের হাতে সোপর্দ করে এবং মোবাইল ফোন ফিরিয়ে দেয়।
এঘটনায় ওই দিন কলেজ চত্ত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসার কম্পিউটার ল্যাব সহকারী আলতাফ হোসেন মানিক বলেন, ওইদিন দুই সাংবাদিকের অত্যচারে আমাদের শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি। ওই দিনের পরীক্ষার ফলাফল খুব একটা ভালো হবেনা।
কেন্দ্র সচিব ও কলেজটির অধ্যক্ষ সেলিম হায়দার বলেন, অনুমতি ছাড়া ওই দুই সাংবাদিক পরীক্ষার্থীদের ভিডিও এবং ছবি তুলতে থাকে। এক পরীক্ষার্থী তার ভিডিও করতে নিষেধ করলেও জিটিভির ভৈরব প্রতিনিধি একপ্রকার জোরকরেই পরীক্ষার্থীদের ভিডিও করতে থাকে। পরে পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে যায় এবং সামান্য হাতা হাতি হয়। এক পর্যায়ে জিটিভির ভৈরব প্রতিনিধির হাত থেকে মোবাইল ফোন নিয়ে ভিডিওগুলো ডিলেট করে আমার নিকট জমা করে দেয় এক পরীক্ষার্থী। খবর পেয়ে কুলিয়ারচর থানা থেকে পুলিশ আসলে দুই সাংবাদিকসহ সাংবাদিকের মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে কেন্দ্রের ট্যাগ অফিসার ও বিআরডিবি কর্মকর্তা আনিসুর রহমান জানান, পরীক্ষা হলে বিনা অনুমতিতে ভিডিও করার সময় সাংবাদিকদের সাথে পরীক্ষার্থীদের ছোট খাটো একটি ঘটনা ঘটে।
জানা যায়, ভৈরবের এম. এ হালিম জিটিভি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার পরিচয় দিয়ে কুলিয়ারচরের কথিত সাংবাদিক মোহাম্মদ আরীফুল ইসলাম ও কথিত নারী সাংবাদিক ফারজানা আক্তারের সহযোগিতার কুলিয়ারচর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের নিকট চাঁদাবাজী এবং ধান্দাবাজী করে মানুষকে অতিষ্ঠ করে তুলছে। কথিত সাংবাদিক এম. এ হালিম, মোহাম্মদ আরীফুল ইসলাম ও ফারজানা আক্তারের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাইনা। কারণ কেউ মুখ খুলতে চাইলে ফারজানা আক্তারকে দিয়ে বিভিন্ন মামলা করার ভয় দেখায়। ইতি পূর্বেও কথিত নারী সাংবাদিক ফারজানা আক্তার অনেকের নামে ঢাকা ও কিশোরগঞ্জে বিভিন্ন প্রকার মামলা দায়ের করেছে। অভিযোগ ও জিডি করেছে অগণিত। এছাড়া তিনি অন্য নারীদের দিয়েও মামলার করেছে। কোন অভিযোগই তিনি প্রমান করতে পারেনি। কিন্তু হয়রানীর স্বীকার হতে হয়েছে অনেককেই। এম.এ হালিম ভৈরবের সাংবাদিক হয়ে কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় প্রবেশ করে চাঁদাবাজী ও ধান্দাবাজী করায় কুলিয়ারচরের সাংবাদিক মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
কেননা কুলিয়ারচরে ভোরের ডাক প্রতিনিধি থাকা স্বত্ত্বেও ভোরের ডাক এর ভৈরব প্রতিনিধি এম.এ হালিম কুলিয়ারচরের প্রতিনিধিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কুলিয়ারচরের সংবাদ পরিবেশন করে যাচ্ছে। অপরদিকে কথিত সাংবাদিক মোহাম্মদ আরীফুল ইসলাম নিজেকে শিক্ষক ও সাহিত্যিক দাবী করে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে ভিজিটিং কার্ড পরিবেশন করে যাচ্ছে। প্রকৃত পক্ষে সে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নয় এবং তার লেখা কোন বই কোথাও প্রকাশিত হয়নি।
তারপরও তিনি নিজেকে শিক্ষক ও সাহিত্যিক দাবী করে আসছে। তাদের হাত থেকে রেহায় পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে কুলিয়ারচরবাসী।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com