শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি   |   শনিবার, ০৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
১০

বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ মে) রাজধানী ঢাকার মেট্রো রেস্টুরেন্টে বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি ফরিদ খান। এসময় বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিভাগীয় শাখার নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার নেতৃবৃন্দ, ঢাকা বিভাগের আওতাধীন জেলা শাখার সভাপতি-সাধারন সম্পাদকবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ০৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৩ সালে ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব।’ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স, ২০২৫-এ ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৪৯তম। ২০২৪ সালের মে মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। এবার ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদন অনুযায়ী, এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩৩ দশমিক ৭১। যা গত বছর (২০২৪ সালে) ছিল ২৭ দশমিক ৬৪।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com