শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর খেদমত খালক ট্রাস্টের উদ্যোগে নিজ জন্মভুমিতে নাগরিক সংবর্ধিত হলেন আমান আযমী 

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি   |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর খেদমত খালক ট্রাস্টের উদ্যোগে নিজ জন্মভুমিতে নাগরিক সংবর্ধিত হলেন আমান আযমী 
১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেদমতে খালক ট্রাস্ট এর  উদ্যোগে নবীনগর উপজেলার কৃতি সন্তান খেদমতে খালক ট্রাস্টের  নব-নির্বাচিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী’ নিজ জন্মভূমিতে “নাগরিক সংবর্ধনা পেয়েছেন” আজ(২ মে) শুক্রবার  বিকেলে  নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

খেদমতে খালক ট্রাস্ট এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ গোলাম সারোয়ার এর সভাপতিত্বে ও রেজাউল করিম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী বলেন,আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন, জুলাই বিপ্লব না হলে আমি আয়নাঘর থেকে কবে বের হতে পারলাম কিনা তা আমি জানিনা। তিনি  আরও বলেন, ৫ আগষ্টের পর আল্লাহ তায়ালা যখন আমাকে নতুন জীবন দান করেছেন, সেই শোকরিয়া আদায় করতে খেদমতে খালক ট্রাস্টের মাধ্যমে আমি দেশ এবং দেশের মানুষের জন্য জনকল্যাণমুখী কাজ করতে চাই। সভায় আরও বক্তব্য রাখেন, খেদমতে খালক ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান আমির হামজা সারোয়ার,অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, মাওলানা আমির হোসেন, অথৈই।

এছাড়া আরও বক্তব্য রাখেন জুলাই বিপ্লবে নবীনগরের শহীদ পরিবারের সদস্য সফিকুল ইসলাম,শামসুজ্জামান,নান্নু মিয়া ও সোনিয়া আক্তার। পরে জুলাই আন্দোলন নবীনগরে ৫ জন শহীদদের পরিবারের হাতে খেদমতে খালক ট্রাস্ট এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিগন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com