শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ আশরাফুলকে গ্রেপ্তার করায় প্রশংসায় ওসি আশিকুর রহমান

উজ্জ্বল রায়   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ আশরাফুলকে গ্রেপ্তার করায় প্রশংসায়  ওসি আশিকুর রহমান
১১

নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ আশরাফুলকে গ্রেপ্তার করায় প্রশংসায় ওসি আশিকুর রহমান। নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসা মো. আশরাফুল মোল্লা (৪০) ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (৪ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার ডাকবাংলো মোড় থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ। তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আশরাফুল মোল্লা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজুপুরের আল্লাহ দান ক্লিনিকের পেছনের ভাড়া বাসায় বসে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

এক সময় ভ্যান চালালেও বর্তমানে তার জীবনযাপন ও আর্থিক অবস্থা হঠাৎ করেই পরিবর্তন হতে দেখা যায়। দামি মোটরসাইকেল, হেলমেট পরে ছদ্মবেশে চলাফেরা, এবং বিল্ডিংয়ের ফ্ল্যাটে বসবাস—সবকিছুই মাদক ব্যবসার আয়ের ফল বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানান, আশরাফুল মোল্লা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ব্যবসা চালালেও এখন সবাই তাকে চিহ্নিত করে রেখেছে। তাকে এলাকায় প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন সচেতন যুব সমাজ। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, “আশরাফুল মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ১৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com