শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাপলা চত্বরে ‘গণহত্যার’ বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

আনোয়ার হোসেন   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাপলা চত্বরে ‘গণহত্যার’ বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
১৩

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার অভিযোগ তুলে ঘটনার বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির জেলা শাখার উদ্যোগে সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জেলা সেক্রেটারী শাওন হাসান, সাহিত্য সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা অফিসের দপ্তর সম্পাদক ইউসুফ আল কার্যাভী, সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ আজহার, ছাত্রশিবিরের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি শাকিল আহম্মেদ, সম্পাদক মো. তারিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, পৌর ছাত্রশিবিরের সভাপতি হুমায়ন ফারহান সাদিক। বক্তারা বলেন, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ফ্যাসিস্ট সরকারের দোসররা নির্মম গণহত্যা চালিয়ে অসংখ্য মানুষকে খুন করেছে। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com