শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তারুণ্যের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ’:- মুহাম্মদ শাহেদ

চট্টগ্রাম প্রতিনিধি   |   বুধবার, ০৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারুণ্যের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ’:- মুহাম্মদ শাহেদ
১৪

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেছেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার জন্য তরুণদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী মনোভাব এবং নেতৃত্বের গুণাবলী থাকা প্রয়োজন। তরুণেরা এখন প্রযুক্তি, সামাজিক মিডিয়া ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে নতুন নতুন ধারণা এবং উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে। যা আগামীর সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি রবিবার সকাল ১১ টায় মুরাদপুর মোহাম্মদপুর মোড়ে ঈদগাহে পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তাদের অধিকার, দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেয়া। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তরুণদের অবদান নিশ্চিত করার লক্ষ্যেই তারুণ্যের আগামী ১০ মে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের সমাবেশ। তিনি এ সময় পাঁচলাইশ থানা যুবদলের অন্তর্গত ওয়ার্ড ইউনিট যুবদল নেতৃবৃন্দকে অতীতের ন্যায় সুশৃংখলভাবে মহাসমাবেশ সফল করার জন্য সকলকে সর্বাত্মকভাবে প্রস্তুতি নেয়ার আহবান জানান।

পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকীর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রাসেলের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, মোহাম্মদ মুছা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ইকবাল পারভেজ, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, ওমর ফারুক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সাবেক সহ সম্পাদক মাহবুবুর রহমান, মো: শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, ইব্রাহিম খান, সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, মো কলিম উল্লাহ, সাইদুল হক সিকদার, থানা যুবদলের সাহেদ খান পারভেজ, সেলিম উদ্দিন সেলিম, রিদওয়ান হোসেন জনি, মোঃ রাসেল আকাশ, শাহিদুল ইসলাম মাসুম, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লাত হোসেন, হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন, মোহাম্মদ জাবেদ হোসেন, সাদেক আহমেদ, এস এম শাহবাজ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ নাসির, আমজাদ হোসেন, আরিফুল ইসলাম ইলু, আব্দুল মান্নান, মোঃ সেলিম, মাইনুদ্দিন মামুন, কোরবান আলী রহিম, হাসান চৌধুরী তোফা, এনামুল ইসলাম এনাম, মোহাম্মদ ইউনুস, সোলায়মান হোসেন মনা, জাবেদ হোসেন, মাসুদ আলম, মোঃ সুমন, মোহাম্মদ মোরশেদ, তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন জিসান, খোকন মোল্লা, মোঃ ফারুক, নুরুল হক, হানিফ রানা, রাসেল আহমদ, জসিম উদ্দিন তালুকদার ও ওমর সানি প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com