আনোয়ার হোসেন | বুধবার, ০৭ মে ২০২৫ | প্রিন্ট | ১৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধা শহরের ডি বি রোড এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৪৬১ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে শহরের ডি বি রোডে সিরাজুল ইসলাম লিখনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় অভিযুক্তদের কাছ থেকে ৪৬১ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, ৩টি মোবাইল ফোন এবং নগদ ২৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা শহরের ডি বি রোড এলাকার খাইরুল এনামের পুত্র সিরাজুল ইসলাম লিখন, সাদুল্লাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামের রফিকুল প্রধানের পুত্র রতন প্রধান, পলাশবাড়ী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল হালিমের পুত্র সুমন মিয়া। অভিযান শেষে, গ্রেপ্তারকৃতদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com