শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ অফিসে দুদকের অভিযানে ৩ দালাল আটক

বদিউজ্জামান রাজাবাবু   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ অফিসে দুদকের অভিযানে ৩ দালাল আটক
১৪

চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ৩ জন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করার সময় ৩ দালালকে হাতেনাতে ধরা হয়। দুদকের রাজশাহীর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। আমির হোসাইন বলেন, চাঁপাইনবগঞ্জ বিআরটিএ অফিসে গোপনে অভিযান পরিচালনা করা হয়। এইসময় তিনজন দালালকে হাতেনাতে ধরা হয়। এই তিনজন লাইসেন্স করে দেয়ার নাম করে ১২ থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত অর্থ নিয়ে থাকেন।

তাদের মাধ্যমে লাইসেন্স না নিলে নানানভাবে হয়রানি করা হয়। আটককৃত দালালরা জানিয়েছে, টাকার ভাগ বিআরটিএ কর্মকর্তারাও পান। আমির হোসাইন আরও বলেন, আটক ওই তিন দালালকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক বলেন, বিআরটিএ অফিস থেকে নয়, বাইরের কম্পিউটারের দোকান থেকে তিনজনকে ধরা হয়েছে। তারা বিআরটিএ সংশ্লিষ্ট কাজ করছিল। তবে তাদের অর্থগ্রহনের সঙ্গে বিআরটিএ কর্মকর্তাদের কারোর সম্পৃক্ততা নেই বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com