শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়….

চট্টগ্রাম প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়….
১৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়, যাতে আর কোনো দল বা সরকার জনগণের অধিকার নিয়ে খেলতে না পারে। এই লক্ষ্য আজ জনগণের আকাঙ্ক্ষায় রূপ নিয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় নগরীর হালিশহরের জেপি কনভেনশন হলে চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, হালিশহর ও ডবলমুরিং) আসনের থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম-১০ আসনে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবচেয়ে উপযুক্ত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

তার প্রতি নেতাকর্মী ও জনগণের যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তা ধরে রাখতে পারলে জামায়াত বিশাল ব্যবধানে জয়ী হবে, ইনশাআল্লাহ। সমাবেশে সভাপতিত্ব করেন আসনের পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। শামসুজ্জামান হেলালী বলেন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে কাজ করেছি বলে জনগণের চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। চসিকের নগর উন্নয়ন পরিকল্পনা স্ট্যান্ডিং কমিটির সভাপতির দায়িত্বে থাকায় এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা আমার নখদর্পণে। নির্বাচিত হলে আমি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম রনি, হালিশহর থানা আমীর ফখরে জাহান সবুজ, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম, পাঁচলাইশ থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হক, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ব্যবসায়ী নেতা কামরুল হুদা, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আমীর তাওহীদ আজাদ এবং সাংবাদিক নেতা এবিএম ইমরানসহ জামায়াত নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ । সভায় বক্তারা বলেন, ভোট সমাজ পরিবর্তনের হাতিয়ার। সমাজের প্রতিটি স্তরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা এই হাতিয়ারকে কাজে লাগাব। এই লক্ষ্যে প্রত্যেকটি ঘরে ঘরে গণসংযোগ ও জামায়াতের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com