শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা প্রিন্স গ্রেফতার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ০৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা প্রিন্স গ্রেফতার
২৬

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে তাকে শহরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাসভবন থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। এছাড়াও তিনি জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, বিএনপি’র অফিস ভাঙচুরের মামলার তদন্তে অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধায় বিএনপি’র জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করে যুবদল ও বিএনপি। এ দু’মামলায় জেলা আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখ করে বেশ কিছু অজ্ঞাত নামা আসামী করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com