শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কেশবপুর কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   রবিবার, ১১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেশবপুর কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা
১৩

যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর সাহেব বাড়ির মাঠে সরকারী কালভার্ট বন্ধ করে কৃষি জমির মাটি কেটে অন্যত্র বিক্রি ও ফসলের ক্ষতি সাধন করার কারণে চাঁদড়া গ্রামের আবু বকর সিদ্দিক সরদারের ছেলে মাটি ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন সরদার (৩৯) কে  ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অপরাধের তথ্য পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরিফ নেয়াজ ঘটনা স্হলে পৌছে খবরের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত মাটি ব্যবসায়ী চাঁদড়া গ্রামের ফারুক হোসেন কে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ০৪ ধারার আইনে ৫০,০০০/=(পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করেন  এবং মোসেলকা নেন কৃষি জমির মাটি কাটবো না, ফসলের ক্ষতি করব না। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের অফিস সহকারি হাদিউজ্জামান সহ পুলিশ ফোর্স।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com