শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার, শঙ্কিত স্থানীয় নেতাকর্মীরা

তানভীর ইসলাম আলিফ   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার, শঙ্কিত স্থানীয় নেতাকর্মীরা
১১

কুমিল্লার হোমনা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। কুমিল্লার তিতাস থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। রোববার (১১ মে) দুপুরে হোমনার মাথাভাঙা ইউনিয়নের মহিষমারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, কুমিল্লার তিতাস থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আনিসুল ইসলাম রুবেল এজাহারনামীয় আসামি ছিলেন।

মামলাটির তদন্তের অংশ হিসেবে হোমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে, পরে আইনগত প্রক্রিয়া শেষে রুবেলকে তিতাস থানায় হস্তান্তর করা হয়। এদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে হোমনা ও আশপাশের এলাকায় দলটির নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বিভিন্ন এলাকায় মামলার ভিত্তিতে একের পর এক গ্রেফতারের ঘটনায় অনেকে এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com