শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নওগাঁর ছোট যমুনা ও তুলসীগঙ্গা নদী সরেজমিনে পরিদর্শন করল জাতীয় নদী রক্ষা কমিশন।

সাগর হোসাইন   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নওগাঁর ছোট যমুনা ও তুলসীগঙ্গা নদী সরেজমিনে পরিদর্শন করল জাতীয় নদী রক্ষা কমিশন।

নওগাঁ জেলার ছোট যমুনা ও তুলসীগঙ্গা নদী দখল ও দূষণের শিকার হয়ে পরিবেশ ও কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় আশপাশের জনপদে পানির প্রবাহে বিপর্যয় নেমে এসেছে। এসব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে ১২ মে ২০২৫ তারিখে বদলগাছী উপজেলার পুরাতন ব্রিজ এলাকায় পৌঁছান জাতীয় নদী রক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল। পরিদর্শনকালে নদীর বিভিন্ন পয়েন্টে দখল, ময়লা-আবর্জনার স্তূপ এবং অব্যবস্থাপনার চিত্র দেখতে পান প্রতিনিধিরা। তাঁরা নদী দুটির সুরক্ষা ও সংরক্ষণে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক (গবেষণা ও পরিবীক্ষণ) ও সিনিয়র সহকারী সচিব আমিনুর রহমান, সহকারী প্রধান (জিও-টেকনিক্যাল) তৌহিদুল আজম, পানি উন্নয়ন বোর্ড নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, বদলগাছির সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল। প্রতিনিধি দলটি নদী রক্ষায় স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন তাঁরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com