শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রতিবন্ধী শিক্ষার্থী অপহরণ ও হত্যাচেষ্টায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন

নুরুল কবির   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিবন্ধী শিক্ষার্থী অপহরণ ও হত্যাচেষ্টায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের সাতকানিয়ায় ওসামা বিন ছবুর ২১ নামে এক বাকপ্রতিবন্ধী শিক্ষার্থীকে অপহরণ ও হত্যাচেষ্টার প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ মে সকাল ১১টার দিকে সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আশেকর পাড়া দিগন্ত পরিষদ ও সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আশেকর পাড়ার বাসিন্দা মনজুর আলম, আবদুর রশিদ, মো. এরশাদ, মো. রিফাত, রায়হান ও রাব্বি বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বাকপ্রতিবন্ধী ওসামা বিন ছবুরকে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়াও এ ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার ৬ মে সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আশেকর পাড়ায় রাতে গাছ থেকে আম পাড়তে নিষেধ করায় ওসামা বিন ছবুর ২১ নামে এক বাকপ্রতিবন্ধী শিক্ষার্থীকে বস্তাবন্দি করে অপহরণের পর মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। অপহরণের পর থেকে সারারাত খোঁজাখুঁজি করে পরদিন বুধবার ৭ মে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সুবাদে খবর পেয়ে বাকপ্রতিবন্ধী ওসামা বিন ছবুরকে উপজেলার ঢেমশা ইউনিয়নের আনু ফকিরের দোকান সংলগ্ন একটি বিল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন পরিবারের সদস্যরা।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ মে) সকালে অপহরণের শিকার বাকপ্রতিবন্ধী ওসামা বিন ছবুরের পিতা কাজী আবদুছ ছবুর বাদী হয়ে একজনের নাম উল্লেখপূর্বক ৫ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com