শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

আনোয়ার হোসেন   |   বুধবার, ১৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমির মালিকানা নিয়ে সংঘর্ষে আব্দুল মজিদ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৫ জন। তাদের মধ্যে ২ জনকে গুরুতর অবস্থায় বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আজ (বুধবার, ১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত কছিল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আমিরুলের সাথে করতোয়া নদীর চরের ১ বিঘা জমি নিয়ে একই গ্রামের আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার বেলা ১০টার দিকে বিবাদমান জমির ফসল কাটা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল মজিদ, প্রতিপক্ষ আমিরুলসহ ৫ জন আহত হয়।

তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত হওয়ায় তাজেল ও আমিরুলকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। প্রায় ১ বিঘা জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। জমির ধান কাটা নিয়ে দ্বন্দ্বে এই সংঘর্ষের সৃষ্টি হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com