শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তারুণ্যের সমাবেশ সফল করতে মনিরামপুরে বিএনপির প্রস্তুতি সভা ও মিছিল

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারুণ্যের সমাবেশ সফল করতে মনিরামপুরে বিএনপির প্রস্তুতি সভা ও মিছিল
১৬

খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে যশোরের মনিরামপুরে প্রস্তুতি সভা ও মিছিল করেছে মণিরামপুর উপজেলা বিএনপির। গতকাল ১৪মে বুধবার বিকাল ৫ ঘটিকায় শহীদ মশিয়ূর রহমান জেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর যুবদলের আহবায়ক আব্বাদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন।

প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন সাবেক ছাত্র নেতা যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফা আমির ফয়সাল,মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মুছা,মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, যশোর নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান আহম্মেদ,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রিংকু।

এ সময় অথিতি হিসাবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ,মনিরামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এ্যাডঃ মুজিবর রহমান, মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান শান্ত, মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাহ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজী, সদস্য সচিব হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রদলের আহবায়ক অলিয়ার রহমান, সদস্য সচিব জুয়ের রানা, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান সহ মনিরামপুর উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক,ছাত্রদলের ১৭টি ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভা শেষে সন্ধায় মনিরামপুর পৌর শহরে একটি প্রস্তুতি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে মিলিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com