শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নতুন আঙ্গিকে নতুন ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন আঙ্গিকে নতুন ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক
১৫

চট্টগ্রাম নগরীর চকবাজার প্রবর্তক মোড়ে নতুন আঙ্গিকে নতুন ব্যবস্থাপনায় ১৫ই মে বৃহস্পতিবার বেলা দশটায় উদ্বোধন হলো সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার।

ডা: জাহেদ বসরীর সঞ্চালনায় ও ডাক্তার মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে  উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহ নওয়াজ, রোটারিয়ান মোঃ জসিম উদ্দিন।

ফিতা ও কেক কেটে উদ্বোধন পরবর্তী প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন। একজন ডাক্তারকে রোগীর প্রতি মানবিক হতে হবে।ভালো ব্যবহার ভালো সার্ভিস দিয়ে রোগীর রোগ নির্ণয় করতে হবে। একজন রোগী যখন একজন ডাক্তারের কাছে ভালো সেবা, ভালো সার্ভিস পায় তখন সে নিজের আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীকে ডাক্তারের বিষয়ে জানালে ডাক্তার এবং একটি হসপিটালের জন্য ভালো মাধ্যম হয়ে দাঁড়ায় সেই রোগী। তাই সব সময় রোগীর প্রতি মানবিক হতে হবে যেনো, তেনো টেস্ট দিয়ে রোগীদের আর্থিক ক্ষতি সাধন করা যাবে না। রোগেদের জন্য একজন ডাক্তারের ভোকাল থেরাপি ও কাউন্সিলিং জরুরী। এ সময় সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক এর পরিচালকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন।

ডা: মাহাবুবুল কদির,ডা:মুসলেহ উদ্দিন,ডা: রেজাউল ইসলাম,ডা: নুসরাত সুলতানা, ডাঃ গিয়াস উদ্দিন,ডা: জিয়াউর রহমান,ফয়সল বিন তৈয়ব, নিজামুল আলম খান সহ বিভিন্ন বিভাগের পরিচালক ও ডাক্তার বৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com