শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক,কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ মুরাদ মিয়া   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের  শিক্ষক,কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
১৪

ঈদুল আজহার আগেই বেতন-ভাতা প্রদান, নৈতিকতা ও ধর্মীয় মূলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি দ্রুত অনুমোদনসহ ৫দফা দাবিতে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ এর আয়োজনে সারাদেশের ন্যায় শেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। শনিবার (১৭মে) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়৷ মানববন্ধনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ শেরপুর জেলা কমিটির সভাপতি মাওলানা নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোবারক হোসেন ৷ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মুফতী খলিলুর রহমান, ফিল্ড সুপারভাইজার শহিদুল্লাহ, মাওঃ মোতাসিম বিল্লাহ, ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলাম, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মারুফুর রহমান, সদর কমিটির সভাপতি মাওঃ রফিকুল ইসলাম, শ্রীবরদী কমিটির সভাপতি রফিকুল ইসলাম, ঝিনাইগাতী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, নালিতাবাড়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতী তাওহিদুল ইসলামসহ প্রমুখ ৷

সদর কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মনিরুজ্জামান ৷ বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদ ভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও তারা বেতন-ভাতা পাননি, খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তারা। অতিদ্রুত দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন মানববন্ধনকারীরা। তাদের দাবিগুলো হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা (৮ম) পর্যায় প্রকল্পটি দ্রুত অনুমোদনকরে ঈদুল আযহার আগে সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের কর্মকর্তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে।

সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদেরকে স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতনভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়,স্মারকলিপি গ্রহন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com