শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুয়ার গোপন আস্তানায় পুলিশের হানা, ইউপি সদস্যসহ আটক ৩ জুয়ারি

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৮৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুয়ার গোপন আস্তানায় পুলিশের হানা, ইউপি সদস্যসহ আটক ৩ জুয়ারি
১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশঝাড়ের ভিতর জুয়ার গোপন আস্তানায় পুলিশের অভিযান। আটক হলেন ইউপি সদস্য পুষ্প চন্দ্র দাসসহ ৩ জুয়ারি।

সোমবার (১৯ মে) দিবাগত রাত ৯ টারদিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা (মন্ডলপাড়া) গ্রামের ওই আস্তানা থেকে পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ভেলারায় (মাঝিপাড়া) গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে পুষ্প চন্দ্র দাস (৪০), দক্ষিণ সীচা গ্রামের ছাতিনামারী গ্রামের জবেদ আলীর ছেলে সামিউল ইসলাম (৪০) এবং সীচা গ্রামের মন্ডলপাড়ার মৃত হানিফ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের মন্ডলপাড়ার আমিনুল ইসলাম ঘটকের বাড়ির পিছনের বাঁশঝাড়ে জুয়ার আসর বসেছে। পরে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৩’শ টাকা এবং জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com