শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।

মাসুদ রায়হান   |   বুধবার, ২১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরের  যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।

মনিরামপুরের পল্লীতে প্রশান্ত পাল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকালে উপজেলার ছিলুমপুর বাজারের পাশের একটি মেহগনি বাগান থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, ওই বাগানের মেহেগনি গাছের সাথে রশি জড়িয়ে প্রশান্ত আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রশান্ত পাল উপজেলার ফেদাইপুর পাল পাড়ার অন্ন কুমার পালের ছেলে।

মনিরামপুর বাজারে থানার পাশে তার দোকান রয়েছে। স্থানীয় ফেদাইপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাত ৮টার দিকে মনিরামপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ির পাশে স্থানীয় ছিলুমপুর বাজারে আসেন প্রশান্ত। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। এদিকে বাড়ির লোকজন তাকে না পেয়ে রাতে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান মেলেনি। বুধবার সকালে স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় ছিলুমপুর বাজারের পাশে মিন্টুর বাগানে প্রশান্তকে গাছের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, কয়েকদিন আগে আত্মহত্যার উদ্দেশে সে বিষ পান করেছিল। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com