শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

শফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে  লিচুর বিচি গলায় আটকে  শিশুর মৃত্যু
১১

নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে আজ (২৪/৫/২৫) লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে আবু বক্কর (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।ঘটনার সময় সে তার নানার বাড়ি ভৈরব নগরে বেড়াতে গিয়েছিল। সে বিদ্যাকুট গ্রামের তারেক জিয়ার ছেলে। আবু বক্করের পিতা তারেক জিয়ার সাথে কথা বলে জানা যায়-গত বৃহস্পতিবার ভৈরবনগরে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে নানা বাজার থেকে লিচু নিয়ে আসেন, খেলাধুলার এক পর্যায়ে আবু বক্কর লিচু খাচ্ছিল। অপ্রত্যাশিত ভাবে লিচুর বিচি তার গলায় আটকে গেলে সে শ্বাস নিতে না পেরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে।

তাৎক্ষণিক ভাবে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থা খারাপ দেখে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান – শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন – এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com