আনোয়ার হোসেন | শনিবার, ২৪ মে ২০২৫ | প্রিন্ট | ৩২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা ও সাঁওতাল উচ্ছেদ করে ভূমি দখল প্রতিরোধে প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে জয়পুরপাড়া শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডা. ফিলিমন বাসকে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, বার্নাবাস টুডু, বিটিশ সরেন প্রমুখ।

বক্তারা বলেন, ৯ বছর পেরিয়ে গেলেও তিন সাঁওতাল হত্যার বিচার হয়নি। মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি, যা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে। বক্তারা বাগদাফার্মেট রিকুইজিশনকৃত ১৮৪২.৩০ একর উর্বর তিন ফসলি জমি নষ্ট করে ইপিজেড নির্মাণের পায়তারা বন্ধ করার দাবী করে বলেন, এই জমি শুধুই মাটি নয়, এটি আদিবাসী সাঁতালদের রক্ত-ঘাম আর জীবিকার প্রতীক। তাই জোর করে উন্নয়নের নামে উচ্ছেদ নয়, চাই ন্যায্যতা ও মানবিকতা।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী ফসলি জমিতে ইপিজেড নয়, কৃষি ও মানুষের অধিকার রক্ষা করে জমি পূর্ব মালিকদের ফেরত দেয়ার দাবিসহ তিন ফসলি জমিতে ইপিকেড প্রকল্প বাতিলের আহ্বান জানান। এছাড়া, রাজাবিরাটের ভূমিদস্যু চেয়ারম্যান রফিকুল ইসলামের অপসারণ এবং ব্রিটিশ সরেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিও জানানো হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com