শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযান, হ্যাকারসহ ১১ জন গ্রেফতার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযান, হ্যাকারসহ ১১ জন গ্রেফতার
২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে ৩ হ্যাকারসহ ১১ জন গ্রেফতার হয়েছে।

রোববার (২৫ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ৭টি মোবাইল ফোন, মাদকদ্রব্য এবং ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা। মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেক গ্রেফতার করা হয়।

এছাড়াও সাইবার অপরাধে জড়িত ৩ হ্যাকারকে ৭টি মোবাইল ফোনসহ আটক করা হয়েছে, যেগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো বলে ধারণা করছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com