শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছাত্রদল সহ-সভাপতি বাসিতের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্রদল সহ-সভাপতি বাসিতের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১৩

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ মে পূর্বাচলের সি ক্লাব রিসোর্টে অনুষ্ঠিত এ কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা, ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ও ভূমিকা, নেতৃত্ব বিকাশ এবং দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্রদলের সাংগঠনিক বিস্তারের কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।

বক্তারা বলেন, “বর্তমান দুঃশসনের অবসান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কার অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি তরুণ ছাত্রদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গঠনমূলক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা একে শিক্ষনীয়, সাংগঠনিক ও আদর্শিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com