শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটের পাটগ্রামে ভারসাম্যহীন পাগলকে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করার চেষ্টা

রুমন হোসেন   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটের পাটগ্রামে ভারসাম্যহীন পাগলকে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করার চেষ্টা
১১

২৬ মে (সোমবার) ২০২৫ ইং তারিখ দুপুর ২ ঘটিকায় লালমনিরহাট পাটগ্রাম উপজেলার জিমনাল সীমান্ত ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়ান এর ধবলস্বতী বিওপির আওতাধীন রহমানপুর (জিমনাল) নামক এলাকার সীমান্ত পিলার ৮১৮ সাব পিলার ৩/৪ এস এর নিকট দিয়ে ভারতের বাগডোবরা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একজন বোবা পাগল পুরুষ কে বাংলাদেশে ঢুকে দেওয়ার প্রাক্কালে স্থানীয় লোকজন টের পেয়ে বিএসএফ এর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায়। সে সময়ে দ্রুত বিজিবিকে খবর দেওয়া হলে বিএসএফ উক্ত স্থান ত্যাগ করে চলে যায়।

খবর পেয়ে বিজিবি টহল দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বিএসএফ কে পতাকা বৈঠকের আহবান করলে বিএসএফের পক্ষ হতে জবাব এখনও পাওয়া যায়নি। বর্তমানে বোবা পাগলটি ভারতীয় অংশে ফাঁকা মাঠের মধ্যে বসে আছে। স্থানীয় সাধারণ মানুষ জানায় ভারতীয় বিএসএফ হুটহাট করে এরকম পাগলদের বাংলাদেশে পুশইন করে, আমরা প্রতিবাদ জানালে তারা আমাদের দিকে গুলি তাক করে এগিয়ে আসে এ নিয়ে আমরা এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com