শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে কবরস্থান থেকে ৪ টি কঙ্কাল চুরি

সুজন আলী   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে কবরস্থান থেকে ৪ টি কঙ্কাল চুরি
১০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের একটি কবরস্থান থেকে কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাণীশংকৈল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , রবিবার রাতে কোনো একসময় ওই কবর স্থান থেকে ৪ টি কঙ্কাল নিয়ে যায় দুুর্বৃত্তরা। সোমবার বিকালে স্থানীয় লোকজন কবরস্থানের মাঠে গরু চড়াতে এলে ৪টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান ।

ওই এলাকার জবিবর রহমান জানান, আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দু বছর আগে আবার কেউ দেড় বছর আগে। সর্বশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে সাড়ে ৪ মাস আগে। তাদের কারো মরদেহ নেই কবরের ভেতর। তারা সকলেই টেকিয়া মহেশপুর এলাকার বাসিন্দা। রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সাথে জড়িত তদন্ত করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com