শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ গ্রেপ্তার এক

মোঃরাহিজুল ইসলাম , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ গ্রেপ্তার এক
২২

কু‌ড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতার এক‌টি গাঁজার গাছসহ নুরুল ইসলাম (৫৮) নামে এক ব‌্যক্তিকে আটক করেছে পু‌লিশ। সোমবার (২৬ মে) বিকাল পাঁচটার দি‌কে উপ‌জেলার তিলাই ইউনিয়নের প‌শ্চিম ছাটগোপালপুর এলাকায় নিজবা‌ড়ি‌ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তি‌নি ওই গ্রামের জবেদ আলীর ছেলে।   পু‌লিশ সূত্রে জানা গেছে, আটক নুরুল ইসলাম একজন মাদক কারবা‌রি। ‌সোমবার বিকালে গোপন সংবাদের ভি‌ত্তিতে তার বা‌ড়িতে অ‌ভিযান চালায় পুলিশ।

পরে তল্লা‌শি চালালে তার (নুরুল ইসলা‌ম) বসত ঘরের পেছনে অ‌ভিনব পদ্ধ‌তি‌তে চাষ করা এক‌টি ১০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করে পু‌লিশ। কাঁচা গাছ‌টির ওজন প্রায় ২০ কে‌জি। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আল-হেলাল মাহমুদ বিষয়‌টি নি‌শ্চিত করে জানান, এ ব‌্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com