শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের মিশিগানে গুলিতে ১ বাংলাদেশি নিহত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মিশিগানে গুলিতে ১ বাংলাদেশি নিহত
১৯

যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ডেট্রয়েট সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকায় বন্দুকের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। ডেট্রয়েট সিটির বাসিন্দা বাংলাদেশির নাম আব্দুল আহাদ সোমবার বাদ মাগরিব মরহুমের জানাজা সম্পন্ন হয়। নিহতে আব্দুল আহাদের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দোহাল গ্রামে।

এদিকে এই ঘটনায় আরো ৩ জন আহতের খবর জানিয়েছেন ডেট্রয়েট পুলিশ। গত রোববার রাত ১০:৩০ মিনিটের দিকে ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকাতে ঘটনাটি ঘটে এমন মর্মান্তিক ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সুত্রে জানা যায় কিছুদিন আগে গাড়ি এক্সিডেন্টের ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা রয়েছে সেই বিষয়ে তাদের কাছে সল্প তথ্য রয়েছে তবে তদন্ত চলছে এবং যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের গ্রেফতারের জন্য আইন শৃংখলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com