শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় নকল খাদ্য তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান

আনোয়ার হোসেন   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় নকল খাদ্য তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান
২৩

গাইবান্ধার পৌর শহরের কুটিপাড়ায় তিনটি কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়ে নকল শিশু খাদ্যসহ সরঞ্জাম উদ্ধার করছেন। মঙ্গলবার (২৭ মে) রাতভর সেনা বাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনজনকে আটক ও জরিমানা করা হয়। অভিযান সূত্র জানায়, গাইবান্ধা পৌর শহরের কুটিপাড়া এলাকায় সরকারি বা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকাসহ বিভিন্ন ঠিকানা ব্যবহার করে বিভিন্ন ধরনের শিশু খাদ্য সামগ্রী উৎপাদন করছিলেন।

খবর পেয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে। বুধবার দুপুরে উদ্ধার করা নকল খাদ্য সামগ্রীগুলো ধ্বংস করা হয়। এ সময় জেলা সহকারী কমিশনার (সাধারণ শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় কারখানার দুই মালিককে চার লাখ টাকা ও এক বছর করে কারাদণ্ড, এছাড়ার আরেক কারখানার মালিক অঞ্জনা আকতার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

অপর কারখানার দুটির মালিক কারাদণ্ড প্রাপ্তরা হলেন, গাইবান্ধা সদর পৌর শহরের কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রঞ্জু মিয়া (৩২) ও হারুন অর রশিদের ছেলে মো. শাকিল মিয়া (৩০)। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক পরশ চন্দ্র বর্মণ, সেনাবাহিনী ক্যাপ্টেন আছিবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com