শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সীমান্তে অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

যশোর জেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ৩০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১০৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীমান্তে অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক
৩২

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে আটটার দিকে সীমান্তের পাঁচভুলোট সর্দার পাড়ায় অভিযান চালিয়ে আব্দুল মজিদ (৪৮) ও ইছা সর্দার (৫০) নামে দুইজনকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে ২ টি ৯ এমএম পিস্তল (মার্কিন তৈরি), ২ টি খালি ম্যাগাজিন এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

যশোর সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পিস্তলগুলো মাটির নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com