ফরিদপুর জেলা প্রতিনিধি- | শনিবার, ৩১ মে ২০২৫ | প্রিন্ট | ৪২০ বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র ঈদ-উল আযহা ঘিরে প্রস্তুত পশুর খামার। গত কয়েক বছরের তুলনায় এবার খামারিরা বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন। আর তেমনই এক খামারি ফকির গট এন্ড এগ্রো ফার্ম স্বত্বাধিকারী মো:মোকাদ্দেস ফকির। তিনি ছোট-বড় বিভিন্ন সাইজের দেশীয় গরু চাহিদা অনুযায়ী তুলে দেবেন সরাসরি ক্রেতার হাতে। ঈদের বাজারকে কেন্দ্র করে ফরিদপুর জেলাসহ বাইরে থেকে পাইকাররা ক্রয় করতে আসছেন সদরপুর উপজেলায়। এখানে থাকা দেশীয় জাতের গরু কোরবানির ঈদের জন্য পুরোপুরি প্রস্তুত।ফকির গট এন্ড এগ্রো ফার্ম-এ ছোট-বড় সাইজের বিভিন্ন দামের প্রাকৃতিক খাবারে দেশীয় গরু সারিবদ্ধভাবে পরিচর্যা করা হচ্ছে। শ্রমিক ও নিয়োজিত কর্মচারীরা জানান মোটাতাজা করতে কোনো ইনজেকশন ব্যবহার করা হয় না।
নিয়মিত গোসল করানো, পরিষ্কার-পরিচ্ছন্ন, পশু ডাক্তার দিয়ে পরীক্ষা ও পরিচর্যা করা হচ্ছে। এছাড়া সার্বক্ষণিক ফ্যান চালিয়ে পরিবেশ ঠিক রাখা হয়। আমাদের গরু আসন্ন ঈদের জন্য তৈরি করা হয়েছে। ফকির গট এন্ড এগ্রো ফার্মের পরিচালক মো:মোকাদ্দেস ফকির বলেন, ‘সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য দিয়ে পশুগুলো বড় করেছি। আসুন আপনার কোরবানীর পশু স্বল্প দামে ও মানসম্মত এবং সাধ ও সাধ্যের মধ্যে দেশীয় জাতের গরু ক্রয় করতে যোগাযোগ করুন ঠিকানা : ফকির গট এন্ড এগ্রো ফার্ম, মজুমদার বাজার, ফকির বাড়ি,সদরপুর , ফরিদপুর।মো: ০১৭৩৩৯৭৯৪৯৭।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com