শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জার্মানির হামবুর্গে প্রথম কমিউনিটি নারী ক্রিকেট লীগ।

জার্মানি প্রতিনিধি   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৬০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জার্মানির হামবুর্গে প্রথম কমিউনিটি নারী ক্রিকেট লীগ।
১৪

জার্মানিতে নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মত “রেড রেডিয়্যান্ট” জয়ের সুবাস পেলো। প্রথম উইমেন্স হামবুর্গ প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশী কমিউনিটি নারী ক্রিকেট দলটি। জার্মানির বন্দরনগরী হামবুর্গে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো বাংলাদেশী নারী ক্রিকেট লীগ। স্থানীয় সময় ২৯ মে শুক্রবার ২০২৫ এক অনন্য ইতিহাস রচনা করে শেষ হলো ক্রিকেট হামবুর্গ বিডি আয়োজিত প্রথম উইমেন্স হামবুর্গ প্রিমিয়ার লিগ (WHPL)। এই প্রতিযোগিতায় অংশ নেয় দুই প্রতিদ্বন্দ্বী দল – রেড রেডিয়্যান্ট ও গ্রিন গ্ল্যামার। দুই ম্যাচের সিরিজে রেড রেডিয়্যান্ট দল অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্টে শিরোপা ঘরে তোলে।

দলের ক্যাপ্টেন চুমকি পাল নিজের অনবদ্য নেতৃত্ব ও পারফরম্যান্স দিয়ে দুই ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং শেষ পর্যন্ত অর্জন করেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (Best Player of the Tournament) এর খেতাব। দলের ভাইস ক্যাপ্টেন সুমাইয়া সাজ্জাদ ছিলেন ব্যাট হাতে দুর্দান্ত। তার ধারাবাহিক ইনিংস তাঁকে এনে দেয় Best Batsman of the Tournament এর খেতাব। সুমাইয়া আপুর কৌশলী ব্যাটিং এবং সহনশীল নেতৃত্ব দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরো রেড রেডিয়্যান্ট দল মিলেমিশে দলীয় চেতনায় খেলে দেখিয়েছে কীভাবে একতাই শক্তি। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও মনোবলেই এই ঐতিহাসিক জয় সম্ভব হয়েছে। অন্যদিকে, গ্রিন গ্ল্যামার দলও তাদের প্রতিভা ও লড়াকু মনোভাব দিয়ে প্রশংসা কুড়িয়েছে।

বিশেষ করে দ্বিতীয় ম্যাচে তারা ছিল একেবারেই জয়ের কাছাকাছি। শেষ পর্যন্ত ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে রেড রেডিয়্যান্ট জিতলেও গ্রিন গ্ল্যামার-এর পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, বরং প্রবাসে নারীদের জন্য খেলাধুলায় অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদর্শনের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। ক্রিকেট হামবুর্গ বিডি-কে এমন একটি অনুপ্রেরণামূলক ও সুন্দর আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভবিষ্যতে আরও এমন আয়োজনের অপেক্ষায় রইল হামবুর্গের বাংলা কমিউনিটি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com