শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা সফল ভাবে সম্পন্ন

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৬১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা সফল ভাবে সম্পন্ন
৪৫

যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আল ইহসান ইসলামী সেন্টারে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন মিশিগানে ভ্রাম্যমান কনস্যুলার সেবা প্রদান করে গত ৩১শে মে শনিবার ও ১লা জুন রবিবার।

২ দিনের কনস্যুলেট সার্ভিসে ৩৬২টি এনভিআর, ৩৩৮ টি ই-পাসপোর্ট ও ১১ টি পাওয়ার অব এটর্নী সম্পন্ন হয়। সর্বমোট ৭১১ জন সেবা গ্রহণ করে।

বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউ এস এর আয়োজনে কনস্যুলার সেবা প্রদান করতে আসেন বাংলাদেশ ওয়াশিংটন দূতাবাসের ১১ জন কর্মকর্তা।
বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউএসএ এর নেতৃবৃন্দের মধ্যে দেওয়ান আকমল চৌধুরী, সেলিম আহমদ, মোস্তফা কামাল, মোশাররফ চৌধুরী লিটু, জুয়েল হুদা, শাহাদাত হোসেন মিন্টুসহ সহ যারা সেবা প্রদানে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন সকলকে মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

১ লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন মিশিগান ষ্টেটে বিগত দিনের সরকার নানা ধরনের আসা ভরসা দেওয়ার পরেও মিশিগান ষ্টেটে একটি স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন হয়নি তাই বর্তমান সরকারের কাছে মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রানের দাবী শুধু মাত্র ঘোষণা বা কাগজে কলমেই মধ্যেই সীমাবদ্ধ নয় ভোগান্তি কমাতে এখানে একটি দৃশ্যমান স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন করা হোক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com