শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ২৮০০ কৃষকের মাঝে  বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

সুজন আলী,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:    |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ২৮০০ কৃষকের মাঝে  বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন 
৩১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে উপজেলার ২৮০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। বিতরণ কার্যক্রমে স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম।

তিনি তার বক্তব্যে সরকারের এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম ও মামুনুর রশিদ, বিএনপি নেতা আজগর আলী মাস্টার, যুবদল নেতা আনসারুল ইসলাম লেমন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপকারভোগী কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের প্রত্যেককে ৫ কেজি করে উফশী ধানবীজ, ১০ কেজি করে ডিএপি ও পটাশ সার দেয়া হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে,এ মৌসুমে মোট ২ হাজার ৮০০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে ধানবীজ ও সার দেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com